সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কালীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ত্রিপুরার আগরতলা স্থলবন্দর ব্যবসায়ী কর্তৃপক্ষ।

শনিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

আখাউড়া সিএন্ডএফ অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ফোরকান ফলিফা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কালীপূজা উপলক্ষে শনিবার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

এ ব্যাপারে আগরতলা স্থলবন্দর ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বন্ধের সিদ্ধান্ত নিয়ে আগেই আখাউড়া স্থলবন্দর ব্যবসায়ী নেতাদের বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন।

রোববার সকাল থেকে মাছ রপ্তানির মধ্য দিয়ে স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হবে বলে জানান তিনি।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মীর হোসাইন দেশ জানান, কালীপূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও আখাউড়া স্থলবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রম অব্যাহত রয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আবদুল হামিদ জানান, বন্দরে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দু’দেশে আটকেপড়া পাসপোর্টধারী ও কূটনৈতিক, ব্যবসায়ী ও মেডিকেল পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ