সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

কিশোরগঞ্জে ইশা ছাত্র আন্দোলনের 'জলসায়ে নাতে রাসূল সাল্লেআলা' অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>

কিশোরগঞ্জ মুক্ত মঞ্চে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে, শাখা সভাপতি মুহা. আবরারুল হকের সভাপতিত্বে নবী মুহাম্মাদ সা.-এর মুহব্বাত সকলের মাঝে ছড়িয়ে দিতে জলসায়ে নাতে রাসূল সাল্লেআলা অনুষ্ঠিত হয়।

১৩ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা থেকে অনুষ্ঠান শুরু হয়। কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের মুক্ত মঞ্চ চালু হওয়ার পর এই প্রথম ব্যতিক্রমী ও ইসলামিক অনুষ্ঠান জলসায়ে নাতে রাসূল সাল্লেআলা অনুষ্ঠিত হয়।

হৃদয় উজাড় করে রাসূলের শান রাসূলের ভালোবাসা ছড়িয়ে দিতে রাসূলের শানে নাত পরিবেশ করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু উবায়দা, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব, দিশারী, উম্মুলক্বোরাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

এতে উপস্থিত ছিলেন; ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক শূরা সদস্য, কিশোরগঞ্জ জেলার সাবেক সভাপতি মুহাম্মদ মাজহারুল ইসলাম মারজান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য, মুহাম্মদ আল আমিন সিদ্দিকী, ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার সাবেক সাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য মেধাবী ছাত্র ছাত্রনেতা জোবায়ের আহমাদ, জেলার সাবেক সভাপতি, ইমদাদুল্লাহ মাহবুব, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, ছাত্রনেতা ইমরান হোসাইন নূর

এতে আরো উপস্থিত ছিলেন- ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার ছাত্রনেতা মুহাম্মদ আবু বকর সিদ্দিক, মুহাম্মদ আবু হানিফ, মুহাম্মদ আবু নাঈম,আহমাদুল্লাহ বিন ফরিদ, ত্বোয়াসিন বিন মুজিব, মুহাম্মদ ফাইজুল ইসলাম, মুহাম্মদ মাসুম বিল্লাহ, মুহাম্মদ শাহরিয়ার রহমান, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ আতিকুর রহমান মুজাহিদ, খাইরুল ইসলাম, তানভীর আহমাদ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ