সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ট্রাম্পের ‘সিক্রেট সার্ভিসের’ ১৩০ কর্মী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত মার্কিন সিক্রেট সার্ভিসের ১৩০ জনেরও বেশি কর্মীর করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক ওয়াশিংটন পোস্ট।

মার্চ থেকে এ পর্যন্ত কোয়ারেন্টাইনে থেকেছেন প্রায় ৩০০ সিক্রেট সার্ভিস কর্মী। আক্রান্তদের সংস্পর্শে আসায় ওই গোয়েন্দারা নিজেরাই সংক্রমিত হয়েছেন, নয়তো সংক্রমণের আশঙ্কায় কোয়ারেন্টাইনে রয়েছেন।

ট্রাম্পের জনবহুল নির্বাচনী প্রচারণায় নিরাপত্তার দায়িত্বে থাকতেন সিক্রেট সার্ভিসের কর্মীরা। ট্রাম্পের মতো তার সমর্থকরাও মাস্কের মতো ন্যুনতম স্বাস্থ্যবিধি মেনে না চলায় তার নির্বাচনী প্রচারণা থেকে হাজার মানুষের দেহে সংক্রমণ ঘটিয়েছে করোনা। তাই সিক্রেট সার্ভিসের কর্মীদের আক্রান্ত হওয়ার জন্য ট্রাম্পকে দায়ী করা হচ্ছে।

ট্রাম্পের নির্বাচনী প্রচারে বিভিন্ন রাজ্যে ওই সিক্রেট সার্ভিসের কর্মীরা নিরাপত্তা বলয় তৈরি করেছিলেন। সেখানে উপস্থিত বহু কর্মকর্তাই স্বাস্থ্যবিধি না মেনে ট্রাম্পের দেখাদেখি মাস্ক ছাড়া উপস্থিত হয়েছিলেন।

এ ছাড়া গত তিন সপ্তাহে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প যেসব অনুষ্ঠানের মুখ্য আয়োজক ছিলেন, সেখানেও অধিকাংশই মাস্কবিহীন অবস্থায় ছিলেন। গত ৩ নভেম্বর নির্বাচনের দিন নৈশভোজের অনুষ্ঠানেও সেই বেপরোয়া মনোভাব দেখা গিয়েছিল ট্রাম্প ঘনিষ্ঠদের। এমনকি চিফ অব স্টাফ মার্ক মেডোসও ছিলেন সেই তালিকায়।

ফলে পরে তার শরীরেও করোনার সংক্রমণ শনাক্ত হয়। অনুমান করা হচ্ছে, তাদের মাধ্যমেই নিরাপত্তাকর্মীরা ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। সংক্রমিত হয়েছেন, ট্রাম্প ঘনিষ্ঠ কোরি লেওয়ানডস্কি ও ডেভিড বসি।

হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, সংক্রমণের প্রতিটি ঘটনাকেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দাদের সংক্রমণ নিয়ে সিক্রেট সার্ভিসের মুখপাত্র জুলি ম্যাকমার বলেন, গোপনীয়তার স্বার্থে এ সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ্যে আনা সম্ভব নয়। তাদের কাছে কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষাই সবার আগে বিবেচ্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ