বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

ফিলিস্তিনের গাজায় রাতভর ইসরায়েলি হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার পশ্চিমাঞ্চলে ট্যাংক ও হেলিকপ্টার দিয়ে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ রোববার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে দুটি রকেট ছোড়ার প্রতিবাদে পাল্টা হামলা চালোনো হয়েছে। হেলিকপ্টার ও ট্যাংক দিয়ে হামাসের কয়েকটি অবস্থানে হামলা করা হয়।

আনাদলু এজেন্সি জানায়, ইসরায়েলি সামরিক হেলিকপ্টার রাফার দক্ষিণাঞ্চলে বোমা ফেলেছে। শহরটির পূর্বাংশে ট্যাংক দিয়ে গোলা ছুড়েছে ইসরায়েলি সেনারা। এতে হতাহতের বিষয়ে ইসলায়েল বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ থেকে কিছু জানানো হয়নি।

সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইসরায়েলপন্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে মধ্যমপন্থী হিসেবে পরিচিত জো বাইডেন জয় পেয়েছেন। এরপর ফিলিস্তিনের গাজায় প্রথম কোনো হামলার ঘটনা ঘটলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ