সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

কমলগঞ্জে মাদরাসাশিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘বাংলাদেশ মণিপুরি মুসলিম সেবা সংস্থা'র উদ্যোগে কমলগঞ্জ উপজেলার ইসলামপুরে মুয়াজ ইবনে জাবাল রা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ ১৬ নভেম্বর (সোমবার) কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আমজদ আলী বলেন, সৎ ও আদর্শ জাতি গঠনে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। মাদ্রাসাগুলোতে অনেক দরিদ্র পরিবারের সন্তান ও অসহায় এতিম শিশুদের শিক্ষা প্রদান করে যাচ্ছে যা নিরক্ষরতা দূরীকরণে উল্লেখযোগ্য অবদান রাখছে। তিনি অসহায় দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা প্রদানের জন্য সমাজের সকল বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

মুয়াজ ইবনে জাবাল রা. মাদ্রাসার মুহতামিম মাওলানা খুবাইব আহমদ জাহাঙ্গীর এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, হযরত মাওলানা কামরুল ইসলাম, ক্বারী মাহমুদ আলী, মাওলানা তৈয়ব আলী, মাওলানা হাবীবুর রহমান কাসেমী, ইউপি সদস্য মোস্তফা মিয়া৷

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার শিক্ষক মুফতি হারুনূর রশীদ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মানুওয়ার হুসেন, হাফেজ শাহীদুর রহমান, হাফেজ আব্দুস সালাম ও মোঃ জসিম উদ্দিন।

কম্বল বিতরণ করতে আসা স্বেচ্ছাসেবক রফিকুল ইসলাম জসিম জানান, আমাদের উদ্দেশ্য গরীব ও অসহায় মানুষকে সেবা দানের মাধ্যমে সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে মুরব্বিদের সহযোগিতা করা এবং সমাজে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সকলে একসঙ্গে কাজ করা।

তিনি আরও বলেন, আমাদের আজকের সামান্য এই সহযোগিতা আমাদেরকে সংগঠনের মূল লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে সাহায্য করবে। কেননা আমাদের ভবিষ্যত লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম হল, আমরা চাই আমরা সম্মিলিতভাবে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে আদর্শ সমাজ তৈরি হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ