সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

যশোরে কওমী মাদরাসা পরিষদের শিক্ষক সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান মুমতাজী
যশোর থেকে>

যশোর জেলা কওমী মাদরাসা পরিষদের উদ্যোগে আগামীকাল মঙ্গলবার জামিয়া এজাজিয়া রেলস্টেশন মাদরাসায় শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন- আল হাইআতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়্যাহ বাংলাদেশের চেয়ারম্যান ও যাত্রাবাড়ী মাদরাসার মহাপরিচালক আল্লামা মাহমুদুল হাসান।

প্রধান আলোচক হিসেবে থাকবেন- বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব ও জামিআ রহমানিয়া আরাবিয়ার মহাপরিচালক মাওলানা মাহফুজুল হক।

বিশেষ মেহমান হিসেবে থাকবেন- বেফাকের সহসভাপতি ও খুলনা দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ মুশতাক আহমদ।

সম্মেলনে সভাপতিত্ব করবেন- যশোর জেলা কওমী মাদরাসা পরিষদের সভাপতি, জামিআ এজাজিয়া রেলস্টেশন মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল করীম যশোরী।

সম্মেলন সফল করার জন্য আহ্বান করেছেন সংগঠনের সেক্রেটারি, জামিআ দারুল আরকাম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ