সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

একসঙ্গে আইএস অভিযুক্ত ২১জনের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের দক্ষিণের নাসিরিয়াহ কারাগারে ২১জন সন্ত্রাসী ও হত্যাকারীকে সোমবার ফাঁসি দেয়া হয়েছে৷ ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়। ২০১৭ সালে ‘ইসলামিক স্টেট’কে পরাজিত করার পর থেকে উগ্রবাদী এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইরাক কয়েক’শ নাগরিককে এ পর্যন্ত মৃত্যুদণ্ড দিয়েছে৷ দ্রুত বিচারের জন্য ইরাকের বিচার বিভাগকে মানবাধিকার গোষ্ঠীগুলো দোষারোপ করেছে৷

দোষী সাব্যস্তদের মধ্যে ১১ ফরাসি এবং একজন বেলজিয়ান ছিল৷ এর আগে পর্যন্ত ইরাকে কোনো বিদেশী আইএস সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি৷ মৃত্যুদণ্ডে স্বাক্ষর করেছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ৷ ইরাকের আইনে কোনো সন্ত্রাসী গ্রুপের সকল সদস্যকে মৃত্যুদণ্ড দেয়ার বিধান রয়েছে৷ ইরাক সন্ত্রাসবাদের কারণে অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আন্তর্জাতিকভাবেও সমালোচনার সম্মুখীন হয়েছে৷

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ