শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আপত্তির বিষয় পর্যবেক্ষণ করছে সরকার: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে ইসলামি সংগঠনগুলোর আপত্তির বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা জানান।

ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিষয়ে আপত্তি জানিয়েছে কয়েকটি ইসলামি সংগঠন। এর প্রেক্ষিতে আজ সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন,  এ বিষয়ে আওয়ামী লীগ বা সরকার নীরব কেন? কোনো ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে না?

এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। স্বরাষ্ট্রমন্ত্রী এখন করোনা আক্রান্ত। হয়তো তিনি এখন সামনে আসবেন না। উনি হয়তো আপনাদের সঙ্গে কথা বলবেন বা ওনার সঙ্গে আপনারা আলাপ করতে পারেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ