সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে ৬৫ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। সোমবার পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে ৬৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফারাহ দাখলাল্লাহ।

সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত এই সংস্থাটির সদর দফতরে একটি করোনার ক্লাস্টারও চিহ্নিত করা গেছে। অবশ্য যে ৬৫ জন আক্রান্ত হয়েছেন তাদের অর্ধেকই বাসা থেকে কাজ করা কর্মকর্তা ও কর্মচারী। বাকি ৩২ জন সদর দফতরের মধ্যে কাজ করছিলেন এতদিন।

যারা আক্রান্ত হয়েছেন তারা বর্তমানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসব কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হওয়ার পর প্রশ্ন উঠেছে যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে এবং তার কর্মীদের মধ্যে স্বাস্থ্যবিধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও করোনা সংক্রমণ রোধের অন্যান্য নিয়মগুলো কঠোরভাবে মানা হয়েছিল কি? স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার পরও যদি তারা আক্রান্ত হয়ে থাকে তাহলে কি এটা প্রমাণিত হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত করোনা সংক্রমণের বিধিগুলো কার্যকর নয়?

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ