শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আল্লাহর উপর বিশ্বাস রেখে দেশ পরিচালনা করেন শেখ হাসিনা: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লাহর উপর বিশ্বাস রেখে ও জনগণের প্রতি আস্থাশীল হয়ে দেশ পরিচালনা করেন শেখ হাসিনা। বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো খেলা বা ষড়যন্ত্রে বিশ্বাসী নয়। বরং বার বার ষড়যন্ত্রের শিকার। দেশ পরিচালনার জন্য শেখ হাসিনা আল্লাহর উপর বিশ্বাস এবং জনগণের প্রতি আস্থাশীল। বিএনপিই পর্দার আড়ালে ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী। তারাই ক্ষমতার জন্য অপকৌশল এবং দেশ-বিদেশে বিভিন্ন রকম খেলা খেলছে।’

ওবায়দুল কাদের বলেন, সরকার শাসন দীর্ঘায়িত করতে চায় বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। তার দেয়া বক্তব‌্যের প্রতিক্রিয়ায় রোববার নি‌জের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী সরকার পরিচালনার জন্য জনগণ পাঁচ বছরের ম্যান্ডেট দেয়। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে এবং সংবিধান অনুযায়ী যথাসময়ে পরবর্তি নির্বাচন হবে। তাই শাসন দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই।’

যেসব জেলায় বাংলাদেশ আওয়ামী লীগের এখনও সম্মেলন অনুষ্ঠিত হয়নি এবং ইতিমধ্যে কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেখানে অনতিবিলম্বে কাউন্সিল আয়োজনের জন‌্য দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশনা কথা জানিয়েছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, জেলা সম্মেলনের আগে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল শেষ করে কমিটি গঠন করতে হবে । কাউন্সিল আয়োজনে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ