বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

এসএসসিতে ইসলামী শিক্ষা বাদ, খোকামনিদের নিয়ে নতুন ষড়যন্ত্র: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্তকে গভীর চক্রান্তের অংশ হিসেবে দেখছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, এ সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। এসএসসিতে ইসলামী শিক্ষা বাদ দিয়ে খোকামনিদের নিয়ে নতুন ষড়যন্ত্র হচ্ছে।

রবিবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। চরমোনাই পীর বলেন, এসএসসির মত গুরুত্বপূর্ণ একটি পাবলিক পরীক্ষায় ধর্মীয় শিক্ষা না থাকলে জাতীয়ভাবে তার গুরুত্ব থাকে না। পাকিস্তান আমল থেকে শুরু করে এখন পর্যন্ত ধর্ম শিক্ষা পাবলিক পরীক্ষায় গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। তবে কাদের পরামর্শে পাবলিক পরীক্ষা থেকে তা বাদ দেওয়া হচ্ছে জাতি জানতে চায়।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, পাবলিক পরীক্ষায় ধর্ম শিক্ষা পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হবে। দেশের মাত্র শতকরা ৮/১০ ভাগ ছেলে-মেয়ে মাদরাসায় পড়ে। বাকি ৯০/৯২ ভাগ পড়ে স্কুলে।

শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী যদি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেওয়া হয় তা হবে আমাদের শিক্ষিত যুব সমাজ ও নতুন প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরানো গভীর ষড়যন্ত্র। এ দেশের জনগণ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার ষড়যন্ত্র যেকোনও মূল্যে রুখে দেবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ