বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি আসছেন ঢাকা সফরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি। একদিনের ঝটিকা সফরে ওয়েই এখন নেপালে অবস্থান করছেন। ওই সফর শেষে তিনি বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।

কাঠমান্ডু পোস্টের এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী, রোববার নেপালের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক ছাড়াও দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। চীন-ভারত সীমান্তে উত্তেজনার মধ্যেই দুদিনের নেপাল সফর শেষে গত শুক্রবার দেশে ফিরেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। এর পরই ঝটিকা কাঠমান্ডু সফর করেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি।

গত বছরের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুদিনের নেপাল সফরের পর এই প্রথম চীন সরকারের উচ্চপর্যায়ের কেউ জরুরি প্রয়োজনে কাঠমান্ডু সফর করছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। শনিবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী ওলি এবং প্রেসিডেন্ট বিদ্যা দেবী ছাড়াও সেনাপ্রধান জেনারেল পূর্ণ চন্দ্র থাপার সঙ্গে আলোচনা করবেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়েই ফেঙ্গি।

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তার প্রতিদ্বন্দ্বী পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ডের বৈঠকের পর ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির (এনসিপি) চলমান রাজনৈতিক কোন্দলের মধ্যেই দেশটি সফর করছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ