শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আলেমদের সরকারের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ সাঈদ খোকনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলেমদের সরকারের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সাঈদ খোকন বলেছেন, ‘সম্প্রতি কিছু আলেম মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনার কথা বলছেন। অথচ পবিত্র কোরআন এবং হাদিসে এ সনদ অনুযায়ী দেশ পরিচালনার কথা বলা নেই। বাংলাদেশ নিজ সংবিধান অনুযায়ী চলবে। তার পরও আলেমদের কোনো বক্তব্য থাকলে সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারে।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

সাঈদ খোকন বলেন, ‘বর্তমানে কিছু লোক ইসলামের নামে ধর্ম ব্যবসা শুরু করেছে। কিন্তু এই করোনা মহামারিতে সরকার কীভাবে দেশের অর্থনীতি চাঙা রেখেছে, তা নিয়ে তাদের চিন্তা নেই।’

তিনি বলেন, ‘আমার বাবা মোহাম্মদ হানিফ ধর্মভীরু ছিলেন। তার আদর্শে আমি বড় হয়েছি।’

স্মরণসভায় মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের সমন্বয়ক ওমর আলী সভাপতিত্ব করেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের আওয়ামী লীগের প্রবীণ নেতারা বক্তব্য দেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ