বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

খেলতে গিয়ে পা মচকে গেছে বাইডেনের, ট্রাম্পের টুইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা মচকে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। এর ফলে তার পায়ে চিড় ধরে গেছে। তবে এখনো নির্বাচনী ফলাফল না মেনে নিলেও বাইডেনকে তার অসুস্থতায় শুভ কামনা জানাতে কার্পণ্য করেননি ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করে তিনি টুইট করেছেন। টুইটে ট্রাম্প লেখেন, ‘শিগগিরই সুস্থ হয়ে উঠুন!’

গত শনিবার এ দুর্ঘটনায় পড়েন বাইডেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন, বাইডেনের শুধু গোড়ালি মচকে গেছে। তবে এ সন্দেহে আটকে না থেকে তারা তার পায়ের আঘাতের বিস্তারিত জানতে সিটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নেন।

জো বাইডেনের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার বাইডেনের পা মচকে যাওয়ার পর গতকাল রোববার এক্স-রে ও সিটি স্ক্যান করাতে একজন চিকিৎসকের কাছে গিয়েছিলেন।

বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক কেভিন ওকনোর এক বিবৃতিতে জানিয়েছেন, সিটি স্ক্যানে তার পায়ে ‘সূক্ষ্ণ চিড় ধরার’ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আগামী কয়েক সপ্তাহ বাইডেনকে হাঁটার জন্য বুট ব্যবহার করতে হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়া মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে বিপুল ভোটে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আগামী ২০ জানুয়ারি তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ