শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মিজানুর রহমান চাকলাদারের জামিন আবেদন খারিজ হাইকোর্টে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুল্ক ফাঁকি ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে করা মামলার আসামি চট্টগ্রামের সিএন্ডএফ এজেন্ট মুভি ট্রেড ইন্টারন্যাশানালের সত্ত্বাধিকারী মিজানুর রহমান চাকলাদার জামিনের বিষয়ে জারি করা রুল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৩০ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মুহা. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন।

এদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমদ, ব্যারিস্টার মাহবুব শফিক ও অ্যাডভোকেট একরামুল হক টুটুল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। তিনি জানান, মিজানুর রহমান চাকলাদার ওরফে দীপু চাকলাদারের চার মামলায় জামিন প্রশ্নে রুল খারিজ করে মামলাগুলো দুদককে গ্রহণ করে ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তিনি আরও জানান, ২০১৭ ও ২০১৮ এই ২ বছরে চট্টগ্রাম কাস্টম হাউজের সাবেক ২ কর্মকর্তার ইউজার আইডি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩ হাজার ৬৬১ বার অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে লগইন করে অবৈধভাবে মালামাল খালাস করা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তদন্তে উঠে আসে।

উল্লেখ্য, শুল্ক ফাঁকি ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট মিজানুর রহমান চাকলাদারকে (দীপু) আসামি করে গত বছরের ১৬ জানুয়ারি ঢাকার রমনা থানায় একটি মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। পরে তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ