শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

যানজট কমাতে ঢাকার প্রবেশমুখে হচ্ছে নতুন ১০ বাস টার্মিনাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার প্রবেশমুখে নতুন ১০টি টার্মিনাল নির্মাণ করার প্রস্তাব করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীতে আন্তঃজেলা বাস ঢুকবে না। নির্ধারিত বাস টার্মিনালে যাত্রী নামিয়ে বাসগুলো তাদের নির্ধারিত গন্তব্যে চলে যাবে, ফলে কমবে নগরের গণপরিবহনের যানজট।

গত ১০ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে এই কমিটির ১৩তম সভায় একটি প্রতিবেদন জমা দেওয়া হয়। এই প্রতিবেদনেই নতুন ১০টি বাস টার্মিনালের প্রস্তাব করা হয়েছে।

যদিও বাস রুট রেশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতির প্রবর্তক ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। এখন তার পরিকল্পনাগুলোই বাস্তবায়ন করছে বাস রুট রেশনালাইজেশন কমিটি।

এদিকে, প্রকল্পটি বাস্তবায়নের আগে আরও ভালো করে সম্ভাব্যতা যাচাই করার কথা বলছেন গণপরিবহন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, এই প্রকল্পে অবকাঠামোগত উন্নয়ন বড় বিষয় নয়, তার যথাযথ ব্যবহার নিশ্চিত করাই জরুরি। বিশেষ করে পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এছাড়া বাসগুলো ঠিকভাবে চলছে কি-না, যাত্রীরা সেবা পাচ্ছে কি-না, সেটা তদারকি করতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ