শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ভেদাভেদ ভুলে বাতিলের মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাও. আতাউল্লাহ হাফেজ্জীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজরত হাফজ্জী হুজুর রহ এর সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাতিলের মোকাবিলায় সকল ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

আজ মঙ্গলবার বিকালে দাউদকান্দি ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসায় হজরত হাফজ্জী হুজুর রহ এর সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী এর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, কুমিল্লা১ (মেঘনা-দাউদকান্দি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সুলতান মহিউদ্দিন, হাফেজ মাওলানা বদিউজ্জামান, মাওলানা নাসিরুদ্দিন, মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা সাব্বির আহমাদ, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা হুসাইন, মাওলানা বেলাল হুসাইন, মাওলানা মফিজুল ইসলাম প্রমূখ।

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, ইসলাম ও আলেম ওলামাদের বিরুদ্ধে চতুর্মূখী ষড়যন্ত্র চলছে। একটি মহল ইসলামের আওয়াজকে স্তব্ধ করতে চায়। শত্রুর ভয়ে চুপ থাকলে হবে না। সাহসীকতার সাথে হক কথা হক আন্দাজে বলে যেতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ