শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সমমনা ইসলামী দলসমূহের ৫ দলীয় জোটের লিঁয়াজো কমিটির বৈঠকে ৩০০ সংসদীয় আসনের প্রতিটিতে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়। এছাড়া, জোটে আরও কিছু ইসলামী দল যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৪টায় রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

বৈঠকে অংশগ্রহণ করেন—

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের ও যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমদ ও যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী।

নেজাম ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

বৈঠকে জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ, রাজনৈতিক কৌশল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই ঐক্য দেশের ইসলামী মূল্যবোধ ও নীতিনৈতিকতা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ