শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

ওয়াজ মাহফিল বন্ধ হলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন। সরকার দেশে কর্তৃত্ববাদী শাসন চালাচ্ছে। নাগরিক অধিকার ভুলুন্ঠিত। ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভা-সমাবেশ বন্ধ করে দিয়ে সরকার দেশে এক নায়কতন্ত্র কায়েম করেছে। ওয়াজ মাহফিল বন্ধ হলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।

আজ সোমবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ওয়াজ মাহফিল শুনে অনেক খারাপ মানুষ ভাল হয়, চোর চুরি করা ছেড়ে দেয়, মাদকাসক্ত লোক মাদক ছেড়ে দিয়ে ভাল হয়ে যায়। ধর্মীয় সভা, ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ আলোকিত জীবন গড়ার নির্দেশনা পায়। তিনি বলেন, দেশের রাজনীতি কী হবে তা নিয়ে ইসলামী আন্দোলন চরমভাবে শঙ্কিত। মানুষর ভোটাধিকার নেই। মানুষ ভোট দিতে না পারলে রাজনৈতিক দল থাকার দরকার কী? একদলই দেশ চালাতে পারে। আমাদের আজো প্রশ্ন দেশের পুরো প্রশাসনযন্ত্র কিভাবে বিক্রি হয়ে গেলো। গণমাধ্যম কিভাবে নিরব হয়ে গেল। এখন আশঙ্কা হচ্ছে, এভাবে হয়তো আমাদের স্বাধীনতাও একদিন বিক্রি হয়ে যাবে। তিনি আরও বলেন, গণমাধ্যম ভাস্কর্য নিয়ে যতটা মাতামাতি করছে এর সামান্যও জনগণের ভোটাধিকার রক্ষায় কথা বলেনি। রাজনীতিতে আদর্শিক ও গুণগত পরিবর্তন প্রয়োজন। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশে আদর্শিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মুফতী সৈয়দ ফয়জুল করীম আরও বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলো।

এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ