শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জামালপুরে গাছের ডাল ভাঙায় দুই পক্ষের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের ইসলামপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার চর গোয়ালিনি ইনিয়নের হরিণধরা পয়স্থি গ্রামে ব্যাডমিন্টন খেলার সময় কর্ক বারবার একটি সজনা গাছের ডালে আটকে যাওয়ায় স্থানীয় নুর ইসলাম মন্ডলের বাড়ির সীমানায় থাকা ওই গাছের ডালটি ভেঙে ফেলে আমিন মোল্লার ছেলে দশম শ্রেণির ছাত্র রুবেল। দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ ছিলো।

গাছের ডালটি ভেঙে ফেলায় তর্ক-বিতর্কের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় পেছন থেকে ফলা দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় রুবেল। আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ৩টার দিকে মৃত্যু হয় রুবেলের।

ওসি আরো জানান, এ ঘটনায় নুর ইসলামের দুই ছেলে এমদাদুল ও বাবলাকে আটক করেছে পুলিশ। ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহত রুবেল ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ