বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

ভ্যাকসিন আমদানিতে বরাদ্দ ৪ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনার (কোভিড-১৯) ভ্যাকসিন আমদানিতে ৪ হাজার ২৩৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এছাড়া করোনা প্রতিরোধে স্বাস্থ্য সরঞ্জাম ক্রয়ে ১ হাজার ৮৭৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

আজ (৫ জানুয়ারি) মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এই প্রকল্পের অনুমোদন দেয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে থেকে অনলাইনের মাধ্যমে একনেক সভায় অংশ নেন। এই সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে এম এ মান্নান বলেন, করোনার ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড পেন্ডামিক প্রিপেয়ার্ডনেস (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় করোনার ভ্যাকসিন ও স্বাস্থ্য সরঞ্জাম কেনা হবে।

গত জুনে প্রকল্পটি প্রথম অনুমোদন দেয়া হয়েছিল, তখন ভ্যাকসিন আমদানির বিষয়টি ছিলো না। এই প্রকল্পে নতুন করে ভ্যাকসিন আমদানির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে করে প্রকল্পের ব্যয়ও বেড়েছে। তিনি আরও বলেন, প্রকল্পটি জুনে প্রথম অনুমোদনের সময় ১ হাজার ১২৭ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছিল। এখন তা বেড়ে ৬ হাজার ৭৮৬ কোটি টাকায় হয়েছে।

এর মধ্যে বিশ্বব্যাংক ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ঋণ দিচ্ছে ৬ হাজার ৬১৪ কোটি টাকা। বাকি ১৭২ কোটি টাকা দেবে সরকার। এ সময় ভ্যাকসিন পাওয়ার বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ভ্যাকসিন আমদানির বিষয়ে সরকারের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ