মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

২৫ দিনের লকডাউনে লেবানন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সংক্রমণ দ্বিগুণ হারে বেড়ে যাওয়ায় আবারো ২৫ দিনের লকডাউন ঘোষণা করেছে লেবানিজ সরকার।

লেবাননের স্বাস্থ্য ও অভ্যন্তরীণ মন্ত্রীরা সংক্রমণ বৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য কয়েক ঘণ্টা ধরে বৈঠকের পর নতুন করে লকডাউন ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) থেকে শুরু হবে এবারের লকডাউন। চলবে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলবে। মঙ্গলবার (৫ জানুয়ারি) একটি ডিক্রি জারি করে বিস্তারিত নির্দেশনা দেয়া হবে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বলেছেন, লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শুধু জরিমানা নয়, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মহামারির চ্যালেঞ্জ লেবাননের জনগণের জীবনকে হুমকিতে পরিণত করেছে, কারণ হাসপাতালে আর শয্যা প্রদান করা সম্ভব নয়।

মারাত্মক অর্থনৈতিক সংকটে থাকা লেবানন এই সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করেছিল এবং সাধারণ মানুষের নগড় ব্যয় বাড়াতে পদক্ষেপ নিয়েছিল। সেই ব্যবস্থাই হিতে বিপরীত হয়ে দেখা দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ