রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকার মারকাযুদ দিরাসায় ইতিহাস বিষয়ক মুহাজারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মাঝে ইতিহাসের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও বৈশিষ্ট্য বিষয়ে যুগপৎ ধারণা সৃষ্টির লক্ষ্যে রাজধানীর মিরপুরের কাজীপাড়ার মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যায় ইতিহাস বিষয়ক বিশেষ মুহাজারা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) মাগরিবের পর ‘ইতিহাসের সঙ্গে আমাদের কতটুকু সম্পর্ক থাকা উচিৎ’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উল্লেখিত বিষয়ে আলোচনা করেন ইতিহাস বিষয়ক লেখক মাওলানা ইমরান রায়হান। তাছাড়া, ইতিহাসবোদ্ধা আরও একাধিক ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে আওয়ার ইসলামকে বলেন, তারিখ দোহরাতি হে (ইতিহাস ফিরে ফিরে আসে)। এজন্য ইতিহাস জানা এবং তা থেকে ভবিষ্যৎ জীবনে শিক্ষা গ্রহণ করা অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আর আজকের তরুণ শিক্ষার্থীরা আগামী দিনে জাতির কর্ণধার হবে; উত্তরসূরিদের থেকে ঘটে যাওয়া কোন ভুলের পুনরাবৃত্তি যেন তারা তাদের ভবিষ্যৎ জীবনে না ঘটায় এজন্য আমরা মাঝেমধ্যেই এজাতীয় নানা অনুষ্ঠানের আয়োজনের করে থাকি।

“তাছাড়া, ব্যক্তি থেকে শুরু করে বিরাট কোন সমাজ গঠনেও ইতিহাস-পাঠ অত্যন্ত জরুরি একটি ব্যাপার। কেননা, বাস্তব জীবনের উন্নতি ও উৎকর্ষতা অর্জনে ইতিহাসের শিক্ষা অন্যতম হাতিয়ার বিবেচনা করি আমরা। আর এসব দিক লক্ষ্য করেই এই আলোচনা সভার আয়োজন।” যোগ করেন তিনি।

ব্যতিক্রমী এই আলোচনা-সভা মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকার পরিচালক মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মারকাযের নাজিমে তালিমাত মুফতী আব্দুল আজিজ, পরিক্ষা নিয়ন্ত্রক মুফতী ইউনুস কাসেমী, আদিব মুফতী নাবিল ওয়ালিদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ