মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর

দুর্দান্ত ফিচারে এলো শাওমির নতুন স্মার্টফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্মার্টফোনপ্রেমীদের জন্য শাওমি নিয়ে এসেছে এমআই১০আই৫জি মোবাইল ফোন। দুর্দান্ত সব ফিচারের সঙ্গে থাকছে বিশেষ কালার ভ্যারিয়েন্টসও। হাতের নাগালে দামও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। এই ফোনে মিলবে মিলবে ৫জি সাপোর্ট। কেননা এতে স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর ব্যবহৃত হয়েছে।

ফোনটিতে বিশেষ ফিচার হিসেবে থাকছে ১০৮মেগাপিক্সেল ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এতে একটি সার্কুলার ক্যামেরা মডিউল থাকবে। এছাড়া থাকছে ‘প্যাসিফিক সানরাইজ’ কালার ভ্যারিয়েন্টস। আটলান্টিক ব্লু কালারেও মিলবে ফোনটি।

অপারেটিং সিস্টেম হিসেবে দেয়া হচ্ছে অ্যানড্রয়েড১১-বেসড কোম্পানির নিজস্ব এমইউহ ১২.৫ স্কিন। ফোনে থাকছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ এইচজেড ৪৮২০ এমএএইচ ব্যাটারির ৩৩ডব্লিউ ফাস্ট চার্জিং।

কেউ কেউ অবশ্য বলছেন ফিচার আর দামের দিকে থেকে ওয়ানপ্লাস, স্যামসংয়ের একাধিক মডেলকে কুপোকাত করতে তৈরি এমআই১০আই৫জি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ