মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যেভাবে শরীরের অযাচিত দুর্গন্ধ দূর করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীরের বিভিন্ন স্থানে দুর্গন্ধ বেশ অস্বস্তিতে ফেলে আমাদের। শরীরে দুর্গন্ধ সাধারণত হয় ঘামের কারণে। ঘামের পরে শরীরে ব্যাকটেরিয়া তৈরি হয়, আর এটিই গন্ধ তৈরি করে। সাধারণত বগল ও পায়ে দুর্গন্ধ বেশি হয়। শরীরের গন্ধ দূর করতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা জরুরি। যাদের শরীরে বেশি দুর্গন্ধ হয়, তাদের অতিরিক্ত ঝাল মসলাযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

বগল ও পায়ের দুর্গন্ধ দূর করার কিছু পরামর্শ দিয়েছে জীবনধারাবিষয়ক বোল্ডস্কাই।

বেকিং সোডা
বেকিং সোডা আর্দ্রতা দূর করে, প্রাকৃতিক ডিওডরেন্টের মতো কাজ করে। বেকিং সোডা ও লেবুর রসের মিশ্রণ বগলে মেখে দুই থেকে তিন মিনিট রেখে দিন। এর পর গোসল করুন বা ধুয়ে ফেলুন। এক সপ্তাহ ধরে প্রতিদিন এটি করুন।

পায়ে দুর্গন্ধ দূরে শুকনো টি ব্যাগ
জুতায় দুর্গন্ধ হওয়ার কারণ পায়ের দুর্গন্ধ। পায়ে ঘাম হয়, আর এ থেকে জুতায় হয় দুর্গন্ধ। জুতার গন্ধ দূর করতে শুকনো টি ব্যাগ জুতার ভেতর দিয়ে সারা রাত রেখে দিতে পারেন। টি ব্যাগ আর্দ্রতা দূর করে নেবে এবং ভালো গন্ধ তৈরি করবে। এ থেকে পায়ের গন্ধও কম হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ