শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

‘মানুষের মধ্যে শ্রেষ্ঠ আলেম সম্প্রদায়, তাদের নিয়ে মুখ সামলে কথা বলুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

রাম-বামসহ যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও বিভিন্ন কটূক্তিমূলক কথা বলেছেন তারা মুখ সামলে কথা বলুন।

গতকাল শুক্রবার (২৯ জানুয়ারি) বাদ জুমা ফটিকছড়ি উপজেলার জামিয়া ইসলামীয়া বাবুনগর মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আল্লামা বাবুনগরী বলেন, আল্লাহর সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ আলেম সম্প্রদায়। ওলামায়ে কেরাম নবী-রাসুলের উত্তরসূরি হিসেবে দীপ্তকণ্ঠে জাতির সামনে হক কথা বলবেন। হক ও ন্যায়ের কথা বলতে ওলামায়ে কেরাম কারও রক্তচক্ষুকে ভয় করে না।

কওমি মাদরাসাগুলো মুসলিম উম্মাহর ঈমান আকিদা সংরক্ষণের মজবুত দুর্গ উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কওমি মাদরাসা দেশ ও জাতির বিশাল খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। মুসলিম উম্মাহর ঈমান-আক্বিদা রক্ষা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংরক্ষণে কওমী মাদরাসা ও ওলামায়ে হক্কানির অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে ও থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এ মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এ সময় মাহফিলের বিভিন্ন অধিবেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব নুরুল ইসলাম জিহাদী, যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক, জুনায়েদ আল হাবিব, খোরশেদ আলম কাসেমী, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি মাহমুদ হাসান, মুফতি সাখাওয়াত হোসেন, মাহমুদ হাসান গুনবী প্রমুখ।

এ ছাড়াও দেশের শীর্ষস্থানীয় আলেম ও ইসলামী চিন্তাবিদরা তাকরির পেশ করেন। মাহফিলে বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও মাদরাসার ছাত্র-শিক্ষক অংশগ্রহণ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ