শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাদরাসা শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীর মির্জাগঞ্জে জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে, উপজেলার দেউলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নানের বাড়ি দেউলী গ্রামে, তিনি পশ্চিম সুবিদখালী ছালেহিয়া সিনিয়র মাদরাসার প্রভাষক ছিলেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। আটক করা হয়েছ দুইজনকে।

স্থানীয়রা জানায়, স্থানীয় মসজিদের সড়ক নির্মাণে বাঁধা দেয় কেতাবালী ও তার ছেলেরা। এ সময় মান্নান প্রতিবাদ করলে ছুরিকাঘাত করে শিপন। পরে মান্নানের চাচাতো ভাই আজাহার হাওলাদার, শাকির, সাইদুর ও হানিফ এগিয়ে আসলে তাদের ওপর হামলা চালায় কেতাবালীর ছেলেরা।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষনা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শিপনের পিতা কেতাবালী ও বড় ভাই লিটনকে আটক করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ