মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’ এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর

ফরিদপুরে কানাইপুরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি>

ফরিদপুর সদর উপজেলার আওতাধীন কানাইপুর ইউনিয়নের তিনশতাধিক দুস্থ্য অসহায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে মুজিব শতবর্ষ পূর্তি উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ইউনিয়নের কানাইপুর পূর্বপাড়া ক্যাত্তয়নী মন্দির প্রাঙ্গনে কম্বল বিতরণের এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন এর সহধর্মিণী মোছা. জেসমিন আক্তার পাখি প্রধান অতিথি হিসেবে অসহায় দুস্থ্য নৃতাত্ত্বিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী, চেয়ারম্যান এর প্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগণ প্রমুখ।

ইউপি চেয়ারম্যানের সহধর্মিণী মোছা. জেসমিন আক্তার পাখির হাত থেকে একটি করে কম্বল পেয়ে খুশি হওয়া মানুষগুলো আবেগ জড়িত কণ্ঠে বলেন, আমাদের এখানে এসে আগে কোনোদিনই কেউ এভাবে কম্বল দেয়নি।

চেয়ারম্যান এর সহধর্মিণী মোছা. জেসমিন আক্তার পাখি জানান, চেয়ারম্যান এর উদ্যোগে কানাইপুর ইউনিয়নের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ছিন্নমূল শীতার্ত মানুষকে কিছু শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ বিতরণ চেয়ারম্যান এর পক্ষ থেকে আগামীতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ্।

তিনি আরো বলেন, বিত্তবান মানুষ গরম কাপড় কিনে শীত নিবারণ করলেও নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, গরিব-ছিন্নমূল মানুষরা টাকার অভাবে শীতের গরম কাপড় কিনতে পারছেন না। তাই অসহায় মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রচণ্ড ঠান্ডার কারণে দিনমজুর শ্রেণির মানুষ গুলো ঠিকমত কাজেও যেতে পারছে না। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য কম্বল নিয়ে এভাবেই বের হওয়া আমাদের।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ১নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মফিজুর রহমান (মফে মেম্বার)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ