মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

ঢাকা দক্ষিণ জেলা ছাত্র জমিয়তের কাউন্সিল: সফিক সভাপতি, হারুন সম্পাদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা দক্ষিণ জেলার কাউন্সিল সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নবাবগঞ্জের টিকরপুরস্থ জামিয়া মাহমুদিয়া মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তার বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ বলেন, একজন ছাত্রের কাছে ছাত্র জমিয়তের প্রত্যাশা আপনি যোগ্য হোন। যোগ্য হয়ে ইলমের ময়দানে মেহনত করুন, দাওয়াত ও তাবলীগের ময়দানে মেহনত করুন, রাজনৈতিক ময়দানে মেহনত করুন। ছাত্র জমিয়ত করেছে এমন বহু ব্যক্তি আছে আজকে বড় মুহাদ্দিস, বড় শায়খুল হাদীস। আমি আজ ঢাকা জেলা ছাত্র জমিয়ত কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো আপনারা যোগ্য হয়ে রাজনীতির মাঠে আসুন। সমাজের নেতৃত্ব দিন। ইনশাআল্লাহ আগামীতে এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা দক্ষিণ জেলার আহবায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া মাহমুদিয়া টিকরপুর মাদরাসার প্রিন্সিপাল মুফতি জাকির হোসাইন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন সবুজ। বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম নবাবগঞ্জ থানার সভাপতি মাওলানা মুহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মুফতী হায়াত মাহমুদ জাকির, ছাত্রনেতা আকরাম হোসাইন, আবু রায়হান, সাইফুল্লাহ, শাব্বির আহমদ, ইসমাইল প্রমুখ।

কাউন্সিলে শফিকুল ইসলামকে সভাপতি, হারুনুর রশিদকে সাধারণ সম্পাদক ও আব্দুল্লাহ আল পারভেজকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ঢাকা দক্ষিণ জেলা কমিটি ঘোষণা করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ