মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

সিরাজগঞ্জে আল জাজিরার সম্প্রচার বন্ধ রাখতে এমপি’র নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে সম্প্রচারিত ডকুমেন্টারিকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ছাত্রলীগ।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।

এসময় তিনি বলেন, আল জাজিরা বিভিন্ন সময়ে ভিত্তিহীন সংবাদ প্রচারের কারণে অনেক সুন্নি মুসলিম দেশে এর সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

এমপি জয় আরো বলেন, আল জাজিরার ভিত্তিহীন ডকুমেন্টারি দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপির দালাল ও চিহ্নিত বিতর্কিত ব্যক্তির সহায়তায় মিথ্যা ডকুমেন্টারি তৈরি ও প্রচার করে।

এসময় আল জাজিরা টেলিভিশনকে অবাঞ্ছিত ঘোষণা করে কাজিপুর উপজেলায় এর সম্প্রচার না করতে ক্যাবল অপারেটরদের নির্দেশ দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ