শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বালাগঞ্জে শীতার্তদের মাঝে মাসুক ফাউন্ডেশনের অর্থায়নে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যােগে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার ১৭০ জন শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরস্থ এম এ খান অডিটোরিয়াম প্রাঙ্গণে কম্বল বিতরণ করা হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. জিল্লুর রহমান জিলুর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি হুসাইন আহমদ, সহ সাধারণ সম্পাদক এম এ কাদির সদস্য আবুল কাশেম অফিক, তারেক আহমদ, সাংবাদিক জাগির হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, শফিক মিয়া পীর মেম্বার, ফাউন্ডেশনের সদস্য আব্দুল আহাদ, গহরপুর ছাত্র কল্যান পরিষদের সভাপতি ইব্রাহিম ফরহাদ প্রমুখ।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম হেলাল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ