শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

হবিগঞ্জে মাওলানা মামুনুল হকের মাহফিলে কুরআনপ্রেমীদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী
সিলেট প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়ার শাইখুল হাদিস ও জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়া’র প্রতিষ্ঠাতা মহাপরিচালক মাওলানা মামুনুল হকের তাফসির মাহফিলে মুসল্লিদের ঢল নামে।

মাওলানা মামুনুল হককে দেখতে ও তার বয়ান শুনতে বোধবার বিকাল থেকেই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় শাহী ঈদগাহ মাঠে হাজার হাজার মুসল্লি জড়ো হতে থাকেন। পুরানবাজার শাহী ঈদগাহে ৭৬তম তাফসিরুল কোরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বয়ান করেন তিনি। মাহফিলস্থলে আসেন বুধবার রাত সাড়ে ১১টার দিকে।

মাওলানা মামুনুল হক স্টেজে আসার পর মুসল্লিদের ঢল সামলাতে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়।

তার শায়েস্তাগঞ্জে আসা নিয়ে জনমনে নানান কৌতূহল সৃষ্টি হয়েছিল। বেশ দোলাচলের পর কয়েকটি শর্তে তাকে মাহফিলে বক্তব্য দেওয়ার অনুমতি দেয় প্রশাসন। তিনি কুরআন হাদিসের আলোকে চমকপ্রদ আলোচনা করে আগন্তুক ভক্তকুলের মাঝে নতুন জুয়ার সৃষ্টি করেন।

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, মাওলানা মামুনুল হক তাফসির মাহফিলে সরকারবিরোধী কোনো বক্তব্য দেননি।তবে আইনশৃঙ্খলায় যেন কোনো ধরনের অবনতি না ঘটে সেদিকে প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ