সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশেই কম নয়: রিজভী ১৫ আলেম ও ব্যবসায়ীর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান

ঝিনাইদহে মাদরাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহে ঘরে হাত-পা বাঁধা ঝুলন্ত অবস্থায় ইসমাইল হোসেন সুজন (৩২) নামে একজন মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত ইসমাইল হোসেন সুজন সদর উপজেলার বড়বাড়ি দাখিল নুরানি মাদরাসার সুপার। তিনি উপজেলার হলিধানী গ্রামের খায়ের মিয়ার ছেলে।

গোপালপুর পুলিশ ফাঁড়ির আইসিএসআই মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চার বছর ধরে গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে ইসমাইল হোসেন বসবাস করে আসছিলেন। সোমবার সকালে ঘরের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় ওই মাদ্রাসাশিক্ষকের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তবে ধারণা করা হচ্ছে, হত্যার পর ওই শিক্ষকের মরদেহ হাত-পা বেঁধে ওই ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ