শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কারাগারে মুশতাকের মৃত্যু; স্বৈরতন্ত্রের বিভৎস মহড়া: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেখক, উদ্যোক্তা ও সমাজকর্মী মুশতাক আহমেদকে নির্যাতন করে বিনা চিকিৎসায় কারাগারে আটকে রেখে নির্মম মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে; স্বাধীনতার ৫০ তম বছরে এসে স্বৈরতন্ত্রের এই বিভৎস মহড়া জনতার মনে পরাধীনতার ভয় জাগিয়েছে।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, মুশতাক আহমেদকে গত বছর ৫ মে থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) ধারায় বিচারপূর্ব আটকে রাখা হয়েছিলো। বারংবার তার জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে এবং আটকাধীন অবস্থায় তার প্রতি যে আচরণ করা হয়েছে তা নিয়ে উদ্বেগ আছে । তিনি বলেন, মুশতাক আহমেদ কোন খুনি, ব্যাংক লোপাটকারী বা দুর্নীতিবাজ ছিলেন না। তার কথিত অপরাধ ছিলো, সরকারের দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে সচেতনামূলক লেখালেখি ও কার্টুন আঁকা। এমন নিরিহ ধরণের প্রতিবাদ রুখতে সরকার যে বর্বর আচরণ মুশতাকের সাথে করেছে তার তুলনা কেবল ৭১ পুর্ব সময়ের সাথেই করা যায়।

পীর সাহেব চরমোনাই বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন জনগণের সুরক্ষার আশ্রয় হওয়ার কথা ছিলো। কিন্তু সরকার এই আইনকে নিজেদের অপকর্ম আড়াল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই আইন এখন জননিরাপত্তার বদলে দুর্নীতি-দুঃশাসন টিকিয়ে রাখার অসভ্য অস্ত্রে পরিণত হয়েছে।

চরমোনাই পীর দাবী জানিয়ে বলেন, এই আইন অবিলম্বে সংশোধন করে একে জনবান্ধন করতে হবে এবং এর অপব্যবহার বন্ধ করতে হবে। তিনি তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মুশতাক আহমেদের মৃত্যুর একটি দ্রুত, স্বচ্ছ, স্বাধীন এবং পূর্ণাঙ্গ তদন্তের আহবান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ