মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

নাইজেরিয়ায় ৩১৭ স্কুলছাত্রীকে মুক্তি দিল অপহরণকারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ায় অপহরণের শিকার হওয়া তিনশতাধিক স্কুলছাত্রীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। গত শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ জামফারার একটি আবাসিক স্কুল থেকে এসব ছাত্রীদের অপহরণ করা হয়েছিল।

মঙ্গলবার জামফারার গভর্নর বেলো মাতাওয়াল্লি জানিয়েছেন, শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে নিরাপদে রয়েছে। তাদের মুক্তির জন্য কোনো মুক্তিপণ দিতে হয়নি।

বেলো মাতাওয়াল্লি বলেন, ‘আজ আমরা শুক্রবার অপহৃত হওয়া শিশুদের পেয়েছি। আমি একটি শান্তি চুক্তি শুরু করেছি, যা ইতিবাচক ফল দিয়েছে। কাউকে কোনো মুক্তিপণ প্রদান করা হয়নি।’

রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার মধ্যরাতে ৩১৭ ছাত্রী অপহৃত হয়েছিলেন। তারা জামফানের জঙ্গব শহরের একটি সরকারি বালিকা বিজ্ঞান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। একটি সশস্ত্র দল তাদের অপহরণ করে।

তবে ছাত্রীরা মুক্তি পেলেও কোন গোষ্ঠী তাদেরকে অপহরণ করেছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। নাইজেরিয়ার ওই অঞ্চলের একাধিক সশস্ত্র দল প্রায়ই মুক্তিপণের জন্য স্কুলছাত্রীদের আটক করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ