মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

মশার আক্রমণে নাকাল ঢাকাবাসীকে দেখার কেউ নেই: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমানে ঢাকা উভয় নগরে মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে। মশার আক্রমনের কারণে দিনে-রাতে স্বস্থির সাথে কোন কাজ করা দুস্কর হয়ে পড়েছে। নগরবাসীর এ দূর্ভোগ দেখার কেউ নেই। কারণ মেয়র-কমিশনার হতে গেলে এখন আর জনগণের ভোট লাগেনা। ফলে তাদের দায়বদ্ধতা বলতে কিছু নেই। প্রতিটি সিটিতেই মশা নিধনে রয়েছে বিশাল বিশাল বাজেট। কোথায় যায় সে বাজেট? জনগণ জানতে চায়।

আজ মঙ্গলবার মশার ভয়াবহ উপদ্রব নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম এক যৌথ বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করেন।

বিবৃতিতে তারা আরও বলেন, সরকারের কর্তা ব্যক্তিদের মন্তব্য শুনে মনে হয় তারা জনগণের সাথে তামাশা করছে। স্থানীয় সরকার মন্ত্রী কিছু দিন আগে বলেছেন মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে কিনা তা আমি জানিনা। তবে ইদানিং কিছু কিছু মশা দেখা যাচ্ছে।

মশার উপদ্রব বিষয়ে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, সিটি কর্পোরেশনের নির্বাচন চলার সময় কিছু কাজে ব্যাঘাত হওয়ায় মশা কিছুটা বেড়েছে। আপনাদের অবিচক্ষণ মন্তব্য নগরে বসবাসরত মানুষদের কষ্টকে আরও কয়েকগুন বাড়িয়ে দেয়।

নেতৃদ্বয় বলেন, জনগণকে নিয়ে আর তামাশা করবেন না। মশা নিধনে হয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। মশক নিধনে করা বাজেট যথাযথভবে ব্যয় করে মশার আক্রমনে নাকাল নগরবাসিকে ভোগান্তির হাত থেকে রক্ষা করতে সহায়তা করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ