মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

লেখক মুশতাকের মৃত্যু নিয়ে যা বললেন গোলাম রাব্বানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় দেশে বিক্ষোভ চলছে। অনেকেই এই আইনের সমালোচনা করেছেন।

এবার ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মন্তব্য করলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। লেখক মুশতাকের মৃত্যু ঘটনার সুুুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন এ ছাত্রলীগ নেতা।

সোমবার (১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আইনটির বিশেষ কিছু ধারা সংশোধন ও পরিমার্জনের দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষার্থী।

গোলাম রাব্বানীর সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো - ‘দুর্নীতিবাজ, ধর্ষক, ডাকাত, খুনি সবার জামিন হয়। অনেক ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে ভয়াবহ অপরাধীর আগাম জামিন হয়। আর লেখা কিংবা আঁকার জন্য মানহানি বা কোনো অনুভূতিতে আঘাতের মামলায় বারবার আর্জি জানিয়েও জামিন মেলে না! হায় সেলুকাস!’

‘বিচার বিভাগ কি আদৌ স্বাধীন? মন মতো না হলেই নানাবিধ উপায়ে উপর্যুপরি প্রেশার! বিচারক ও তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীর বেতন, বদলি, প্রমোশন, বোনাস, পেনশন সবকিছুই যদি আইন মন্ত্রণালয় অর্থাৎ ‘এক্সিকিউটিভ’ অর্গানের হাতে থাকে, তাহলে ‘জুডিশিয়ারি’ কিভাবে স্বাধীনভাবে কাজ করবে?’

এর পর এ ছাত্রলীগ নেতা লেখেন, ‘কোনো আইনে যখন দমন-পীড়ন বা কোনো গোষ্ঠীর হাতিয়ার হিসেবে অপব্যবহার হওয়ার ন্যূনতম সুযোগ থাকে, তখনই সেটা কালো আইনের তকমা পেয়ে যায়! ডিজিটাল নিরাপত্তা আইনের বিশেষ কিছু ধারা সংশোধন ও পরিমার্জন অত্যন্ত জরুরি। রাষ্ট্রযন্ত্রের কোনো সংস্থা বা অর্গান স্বীয় কর্মকাণ্ডের জন্য দায়মুক্ত হতে পারে না। জেল হাজতে যেকোনো মৃত্যুর ঘটনা অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করে রিপোর্ট প্রকাশ করা উচিত।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ