মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ওয়ায়েজদের তালিকায় ‘হেফাজত নেতা’ থাকায় মাহফিলে বাধা: বন্ধ হলো সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব
সাব-এডিটর

আজ ৩ মার্চ (বুধবার) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শহরতলীর গাছতলা ঘাট ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল হওয়ার কথা থাকলেও প্রশাসন কেন্দ্রিক বিভিন্ন জটিলতায় বন্ধ হয়ে গেছে আজকের এ সম্মেলন।

মাহফিল বন্ধের বিষয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে মো. জসিম উদ্দীন আওয়ার ইসলামকে জানান, আমরা দীর্ঘ ৭ বছর ধরে এখানে মাহফিলের আয়োজন করে আসছি। কিন্তু কখনো প্রশাসনিক অনুমতি নিতে হয়নি। তাই ‘মাহফিলের জন্য অনুমতি নিতে হবে’ এটিও আমরা জানতাম না।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কথা বলে গতকাল প্রশাসন থেকে আমাদের জানানো হয়, অনুমতি না নেয়ায় মাহফিল করতে দেয়া হবে না। এরপর আমরা অনুমতি নেয়ার জন্য অনেক দৌড়ঝাঁপ করেছি। কিন্তু আর অনুমতি মেলেনি।

তিনি আরো বলেন, তবে আমরা জানতে পেরেছি হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক ও মাওলানা মামুনুল হকের ঘনিষ্ঠজন মাওলানা আতাউল্লাহ আমীন আমাদের ওয়ায়েজদের তালিকায় থাকায় আমাদের মাহফিলে বিঘ্নতা ঘটানো হচ্ছে। কিন্তু আল্লাহর রহমতে সব বাধা ডিঙিয়ে আমরা এ মাসের মধ্যেই আরো বড় আকারে এ মাহফিল বাস্তবায়ন করবো বলে আশা করছি।

এদিকে বার্ষিক এ ইসলামি সম্মেলন বন্ধ হওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী আওয়ার ইসলামকে জানান, সারা দেশে সবকিছুই হচ্ছে। কিন্তু মাহফিল করতে গেলেই কেন বাধা! এভাবে চলতে থাকলে ধর্মপ্রাণ মুসলমান ওয়াজ মাহফিল থেকে আগ্রহ হারিয়ে ফেলবে। কেননা আমরা সাধারণ মানুষ অনেক টাকা খরচ করে এ মাহফিলের আয়োজন করেছিলাম; এখন আমরা আবার মাহফিল করতে গেলে কতটা ধকল পোহাতে হবে তা নিশ্চয়ই বুঝতে পারছেন?

অপরদিকে ভৈরব থানার (অফিসার ইনচার্জ) ওসি মো. শাহিন আওয়ার ইসলামকে জানান, মাহফিল করার জন্য প্রশাসনের কাছে কর্তৃপক্ষ কোনো অনুমতি চাননি। তাই প্রশাসনের পক্ষ থেকে বাধা দেয়ার প্রশ্নই আসে না। তাদের তো অনুমতিই নেই, বাধা দিবো কীভাবে। আমরা শুধু তাদেরকে উপরের নির্দেশ বিষয়ে জ্ঞাত করেছি।

তিনি আরো বলেন, তবে তারা যদি আগেই অনুমতি নিত; তাহলে মাহফিল বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতাম। আর মাহফিল বাস্তবায়ন করতে আমাদের সার্বিক সহযোগিতা সবসময় থাকে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ