মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

ভোটের পরও জোটেই আছি: পীরজাদা আব্বাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুধবার ফুরফুরায় আব্বাস সিদ্দিকি বলেন, ভোটের আগে বা পরে তৃণমূলের সঙ্গে যাওয়ার কোনও প্রশ্নই নেই।

একুশের বিধানসভা নির্বাচনে বামদের সঙ্গে ফুরফুরার পীরজাদা আব্বাস সিদ্দিকির জোট নিয়ে রাজ্য রাজ্যনীতিতে শোরগোল তুঙ্গে। আবার কংগ্রেসের সঙ্গে আব্বাসের সম্ভাব্য জোট নিয়ে ক্ষুন্ন দিল্লি কংগ্রেসের একাংশ। এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল ও সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, ভোটের পরই জোট ছাড়বেন আব্বাস সিদ্দিকি। তারাই জবাব দিলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট প্রধান।

আজ বুধবার ফুরফুরায় আব্বাস সিদ্দিকি বলেন, তৃণমূল কংগ্রেস ও বিজেপি আমাকে সাম্প্রদায়িক বলে দেগে দিয়েছে। তাতে কিছু যায় আসে না। আমাদের সমঝোতা হয়ে গিয়েছে। যখন কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে তখন আমার মত তার সঙ্গে থাকা প্রয়োজন। ভোটের আগে বা পরে তৃণমূলের সঙ্গে যাওয়ার কোনও প্রশ্নই নেই।

কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে একটা জোরাল সমস্যা তৈরি হয়েছিল। সূত্রের খবর, মঙ্গলবার এনিয়ে বাম, কংগ্রেস ও আইএসএফের বৈঠকের পর তার একটা সমাধানসূত্র বেরিয়ে এসেছে। সুর নরম করেছেন আব্বাস। এনিয়ে বুধবার তিনি বলেন, বামেরা ৩০টি আসন ছেড়েছে। কংগ্রেস ৮-৯টা আসন দিয়েছে। উত্তরবঙ্গ নিয়ে কোনও কথা হয়নি। তবে ভোটের পর জোট ছাড়ার যে কথা উঠছে তা একেবারেই ভিত্তিহীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ