মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালেও দেশে নাগরিক ও ভোটের অধিকার নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালেও দেশে নাগরিক অধিকার ও ভোটের অধিকার ফিরে পেতে রাজপথে মিছিল মিটিং করতে হচ্ছে। যা জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জাজনক।

তিনি বলেন, স্বাধীনতার অর্ধশত বছরেও দেশ দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দেশের সম্পদ দুর্নীতি আর দুর্নীতিবাজদের কারণে স্বাধীনতার সুফল এখনও বাংলাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছেনি। এই সুবর্ণজয়ন্তী হোক দুর্নীতি ও দুর্বৃত্তায়নমুক্ত স্বদেশ প্রতিষ্ঠার।

আজ বৃধবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতার জন্য অত চড়া দাম পৃথিবীর অতি অল্প জাতিই দিয়েছে। রক্তে কেনা এই বাংলাদেশ দুর্নীতিবাজদের কারণে ব্যর্থ হতে দিতে পারি না। দুর্নীতির থাবা কখনোই পিছু ছাড়েনি বাংলাদেশের। দুর্নীতি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম গড়ে তুলতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা লোকমান হোসাইন জাফরী।

৬ মার্চ ঢাকায় জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আগামী ৬ মার্চ ২০২১, শনিবার সকাল ৯ টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন হবে, ইনশাআল্লাহ। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। সভাপতিত্ব করবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী। এছাড়া জাতীয় নেতৃবৃন্দ ও শীর্ষ ওলামা-মাশায়েখগণ বক্তব্য রাখবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ