মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

হজে যেতে হলে নিতে হবে করোনার টিকা: সৌদি স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছর হজ পালনকারীদের জন্য কোভিড-১৯ এর টিকা গ্রহণ বাধ্যতামূলক করতে যাচ্ছে সৌদি সরকার। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করেছে সৌদি সংবাদমাধ্যম।

সৌদি স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়াহ এ বছরের পবিত্র হজে অংশ নেয়ার ক্ষেত্রে কোভিড-১৯ এর টিকা নেয়ার বিষয়টি মূল শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন। যারা টিকা নেবেন না, তারা এ বছর হজে অংশ নিতে পারবেন না বলেও জানানো হয়েছে।

মন্ত্রীর নির্দেশনা সম্বলিত প্রজ্ঞাপনকে উদ্ধৃত করে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, হজের সময় মানুষকে স্বাস্থ্যসেবা দিতে প্রয়োজনীয় জনবল সরবরাহের জন্য দ্রুত প্রস্তুতি নিতেও মন্ত্রী আহ্বান জানিয়েছেন।

হজ পালনকারীদের কোভিড-১৯ এর সংক্রমণ থেকে মুক্ত রাখতে পদক্ষেপ গ্রহণে একটি কমিটি গঠনেরও নির্দেশনা দিয়েছেন ডা. আল রাবিয়াহ। যদিও চলতি বছরের জুলাই মাসে হজে অংশ নেয়ার বিষয়টি এখনও পরিষ্কার নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ