সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের কাছে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম

চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় আগুনে পুড়ল কারখানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় বৈদ্যুতিক সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মেরিডিয়ান কোম্পানির একটি কারখানা।

বুধবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কারখানাটির বৈদ্যুতিক প্যানেল রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মধ্যরাতে মেরিডিয়ান কোম্পানির একটি কারখানায় বৈদ্যুতিক সার্কিট থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল অফিস জানায়, রাত সাড়ে ৩টার দিকে কালুরঘাট এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস অফিস। সঙ্গে সঙ্গে কালুরঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তদন্ত চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ