বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫)

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে আবারো হামলার হুমকি, গ্রেপ্তার দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের যে দুটি মসজিদে ২০১৯ সালে ভয়াবহ হামলা চালিয়ে অর্ধশতাধিক মানুষকে হত্যা করা হয়েছিল, সে দুটি মসজিদে আবারও হামলার হুমকি দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, অনলাইনে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার হুমকি আসার পর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড ইসলামিক সেন্টার নামের ওই দুটি মসজিদে হামলার হুমকি দেওয়া হয়। কী ধরনের হুমকি এসেছে তার বিস্তারিত জানায়নি নিউজিল্যান্ড পুলিশ।

‘যে কোনো বার্তা, যা আমাদের কমিউনিটির জন্য হুমকির কারণ হবে, কোনোভাবেই তা সহ্য করা হবে না,’সবাইকে সতর্ক করে ক্যানটারবেরি জেলা কমান্ডার জনপ্রাইস বিবৃতিতে বলেছেন, ‘আমরা সতর্ক অবস্থায় রয়েছি।’

আগামী ১৫ মার্চ ওই হামলার বর্ষপূতি হবে নিউজিল্যান্ডে। তার আগে আশপাশের অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ব্রেন্টন ট্যারেন্ট নামের এক অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ যুবক দুই বছর আগে মসজিদ দুটিতে হামলা চালায়। গত আগস্টে তাকে প্যারোলহীন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই ধরনের সাজা নিউজিল্যান্ডে আগে কাউকে দেওয়া হয়নি।

এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ড সফরে। আছে ক্রাইস্টচার্চে। সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি ট-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

প্রথম ওয়ানডে ম্যাচটি ২০ মার্চ ডানেডিনে, দ্বিতীয় ম্যাচ ২৩ মার্চ ক্রাইস্টচার্চে এবং শেষ ওয়ানডে ম্যাচটি ২৬ মার্চ অনুষ্ঠিত হবে ওয়েলিংটনে। প্রথম ও তৃতীয় ওয়ানডে বাংলাদেশ সময় ভোর ৪টা এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি সকাল ৭টায় শুরু হবে।

২৮ ও ৩০ মার্চ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ১ এপ্রিল শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় এবং শেষের দুটি বেলা ১২টায় শুরু হবে।

তামিম ইকবাল ওয়ানডেতে এবং মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন। ২০১৯ সালে ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলার পর এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম নিউজিল্যান্ড সফর। ওই হামলার সময় বাংলাদেশ দল একটি মসজিদের কাছাকাছি থাকলেও তারা নিরাপদে সরে আসতে সক্ষম হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ