মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

ভারতীয় মাদরাসাসমূহে হিন্দু ধর্মগ্রন্থ পাঠদান ভারতীয় সংবিধান লঙ্ঘনের শামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত সরকার কর্তৃক প্রবর্তিত নতুন শিক্ষা নীতির আওতায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং সংস্থার প্রস্তাবে ভারতের মাদরাসাসমূহে হিন্দু ধর্মগ্রন্থ গীতা, ভগবত ও রামায়ণ ইত্যাদি পাঠদানের যে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে তা ভারতীয় ঐতিহ্যের পরিপন্থী এবং ধর্মনিরপেক্ষ ভারতের সংবিধান লঙ্ঘনের শামিল।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজি এবং মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার উপরোক্ত কথা বলেন। বিবৃতিতে আরও স্বাক্ষর করেন পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী ও ঢাকা মহানগর আমির হাফেজ মাওলানা আবু তাহের খান।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ভারতের শাসন ক্ষমতায় চেপে বসা বর্তমান হিন্দুত্ববাদী উগ্র বিজেপি সরকার দীর্ঘদিন ধরে ভারতের শত শত বছরের ঐতিহ্যের কবর রচনা করে হিন্দুত্ববাদী উগ্র শাসন প্রতিষ্ঠার পাঁয়তারা করছে। তারা বিভিন্নভাবে ভারতের মাটি থেকে ইসলাম ও মুসলমানদের চিহ্ন মুছে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্র চালিয়ে আসছে।

এ লক্ষ্যে বিজেপি সরকার এযাবত বহু বিতর্কিত পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন শিক্ষানীতির নামে মুসলমানদের মন থেকে ইসলামী মূল্যবোধ বিলুপ্ত করা এবং মুসলিম জাতিসত্তার বিলোপ সাধনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বহুজাতিক ভারতীয় ঐতিহ্য এর বিরুদ্ধে পরিচালিত এ সব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। নেতৃবৃন্দ বাংলাদেশের সরকারকে এ বিষয়ে কড়া প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ