মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

হজযাত্রীদের জন্য আলাদাভাবে করোনা টিকার ব্যবস্থা করার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ এর সভাপতি মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী এক বিবৃতিতে হজযাত্রীদের জন্য করোনাভাইরাসের টিকা আলাদাভাবে ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিবৃতিতে তিনি বলেন, সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী ’চলতি বছর সৌদি আরবে হজে যেতে হলে আগে থেকেই করোনাভাইরাসের টিকা নিতে হবে’। এমতাবস্থায় হজযাত্রীদের জন্য আলাদাভাবে টিকার ব্যবস্থা করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী আরো বলেন, করোনাভাইরাসের টিকাদান কর্মসূচিতে হজযাত্রীদের অগ্রাধিকার দেয়া দরকার। কারণ, পবিত্র হজের আর বেশি দিন বাকি নেই। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৮ জুলাই, রবিবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ