সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা বাবরি মসজিদ ধ্বংস তদন্ত কমিশনের চেয়ারম্যানের মৃত্যু নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে অটোচালকের মৃত্যু, আহত সেনা সদস্য রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় আক্রান্তদের সেবা করায় বিশেষ সম্মাননা পেলেন কওমি তরুণ ইমতিয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজীব রাহমান ।।

কোভিড-১৯ এর আক্রমণে সারাবিশ্ব যখন স্থবির হয়ে পড়েছিল তখন মানবতার টানে জীবনের ঝুঁকি নিয়ে সহস্র তরুণ ঝাঁপিয়ে পড়েছিল মানুষের সহযোগিতায়। তেমন একজন ময়মনসিংহের কওমি তরুণ হাফেজ ইমতিয়াজ। লকডাউনে যখন মানুষ গৃহবন্দী তখন গরীব অসহায় মানুষের পাশাপাশি অনেকবিত্তশালী মানুষও পড়ে যায় নানা সংকটে।

তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের ঘরে ঘরে খাবার ও ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছিল হাফেজ ইমতিয়াজ ও তার কয়েকজন বন্ধু। হাফেজ ইমতিয়াজ করোনার সময় ছাড়াও অন্যান্য সময়ও মানবতার টানে অসহায় মানুষের জন্য করেছেন।

ময়মনসিংহে পথশিশুদের জন্য দীর্ঘদিন যাবত কাজ করছে হাফেজ ইমতিয়াজ। হাফেজ ইমতিয়াজ ময়মসিংহের কাঁচিঝুলির বাসিন্দা। করোনার সময় তার নিজ এলাকা কাঁচিঝুলি ৩নং ওয়ার্ডে বিশেষ অবদান রাখায় গত ৪ মার্চ বৃহস্পতিবার ময়মনসিংহ জেলাপ্রশাসক মুহাঃ মিজানুর রহমান তাকে প্রদান করেন বিশেষ সম্মাননা সনদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ