বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫)

সপ্তাহে ১৭ হাজার বার ভূমিকম্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন ঘন ভূমিকম্পের জন্য পরিচিত ইউরোপের দ্বীপ রাষ্ট্র আইসল্যান্ড। তাই বলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১৭ হাজার বার ভূমিকম্প! এ ঘটনাকে অস্বাভাবিক বলছেন দেশটির আবহাওয়া বিশেষজ্ঞরা। যা তাদের মাঝে উদ্বেগের সৃষ্টি করেছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

আইসল্যান্ডের আবহাওয়া দপ্তরের তথ্য মতে, গত সপ্তাহে দেশটির রেইকজানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় ১৭ হাজার বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাঝে ২৪ ফেব্রুয়ারি সকালে সবচেয়ে বড় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৫.৬। রাজধানী রেইকজাভিক এবং আশপাশের এলাকায় প্রবলভাবে ধাক্কা দেয় এটি।

২৭ ফেব্রুয়ারি ও ১ মার্চ সেখানে আরো দুটি বড় ভূমিকম্প আঘাত হানে। এগুলোর মাত্রা ৫.০ রিখটার স্কেলের বেশি। আর বাকিগুলো মৃদু আকারের ছিল। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি নয়। আইসল্যান্ডের সড়ক ও উপকূলীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্প খুব বেশি ক্ষতি করতে পারেনি। তবে রাস্তাঘাটে ছোট খাটো ফাটল দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা আউউর আলফা ওলাফসদোত্তির বলেন, তিনি এর আগেও বিভিন্ন সময় ভূমিকম্পের অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন। কিন্তু কখনো এমন লাগাতার ভূমিকম্পের অভিজ্ঞতা হয়নি। দিনে ২৪ ঘণ্টাই পৃথিবী কম্পনের অনুভূতি খুবই অস্বাভাবিক। যা প্রকৃতির বিরুদ্ধে মানুষকে খুব ক্ষুদ্র এবং শক্তিহীন করে তোলে।

আইসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের আগ্নেয়গিরিবিজ্ঞানের অধ্যাপক অরভালদুর ওরসন বলেন, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বোধগম্য এবং এ ঘটনা মানুষকে উদ্বিগ্ন করে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ভূমিকম্প এই অঞ্চলের জন্য মোটামুটি অস্বাভাবিক। এদিকে, অঞ্চলটিতে একাধিক আগ্নেয়গিরি থাকায় স্থানীয় কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যে কোনো সময় অগ্ন্যুৎপাত হতে পারে।

অবশ্য আইসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের আগ্নেয়গিরি এবং প্রাকৃতিক হ্যাজার্ড গ্রুপের সাম্প্রতিক গবেষণা বলছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হলেও আপাতত সেখান থেকে লাভা প্রবাহের ঝুঁকি নেই।

-এটি