সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে ইসলামী আন্দোলন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা বাবরি মসজিদ ধ্বংস তদন্ত কমিশনের চেয়ারম্যানের মৃত্যু নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে অটোচালকের মৃত্যু, আহত সেনা সদস্য রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (৬ মার্চ) রাত ১১টার দিকে শহরের কলাতলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলি এলাকার লাল মিয়ার স্ত্রী মোমেনা বেগম (৬৫) এবং ঢাকার উত্তরার শাহদাত হোসেন।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সপার মো. রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢালু রাস্তা দিয়ে নামার সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা অটোরিক্সা, ইজিবাইক ও মোটর সাইকেলসহ কয়েকটি গাড়িকে চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও সহকারীকে আটক করা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ