মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

প্যারাগুয়ের ৩ মন্ত্রী বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্যারাগুয়েতে করোনা মহামারি মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগে সহিংস প্রতিবাদের জেরে তিন মন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট।

আজ রোববার (৭ মার্চ) এ খবর জানিয়েছে বিবিসি।

প্যারাগুয়ের প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজ বলেছেন, শিক্ষামন্ত্রী, নারীবিষয়ক মন্ত্রী ও পূর্তমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। আর স্বাস্থ্যমন্ত্রী শুক্রবারই (৫ মার্চ) পদত্যাগ করেছেন।

এর আগে, শুক্রবার থেকে প্যারাগুয়ের হাজারো মানুষ দেশটির রাজধানীসহ বিভিন্ন শহরের সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এই বিক্ষোভকারীদের মধ্যে স্বাস্থ্যকর্মী ও করোনা আক্রান্তদের স্বজনরাও ছিলেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্যারাগুয়ের বর্তমান সরকার জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলার লাখো মিলিয়ন ডলার চুরি করেছে। প্রতিবাদকালে কিছু বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। বিক্ষোভকারীরা দোকানপাট ভাঙচুর করেন। গাড়িতে আগুন ধরিয়ে দেন। শুক্রবারের এই সংঘর্ষে প্রায় ২০ জন আহত হন।

দেশটির স্বাস্থ্যকর্মীদের ভাষ্য, করোনার রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ হাসপাতালগুলোতে ফুরিয়ে গেছে। প্যারাগুয়ের বিরোধীদলগুলো প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজের পদত্যাগ চাইছে। একই সঙ্গে তারা নতুন নির্বাচনের দাবি জানাচ্ছে।

প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজের ডানপন্থি সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ করছে দেশটির বিরোধীরা। প্যারাগুয়েতে এক লাখ ৬৫ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন তিন হাজার ২০০ জনের মতো ব্যক্তি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ