বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৪ ঘণ্টায় আরও ১১ মৃত্যু, শনাক্ত ৬০৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একদিনে দেশে আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। অন্যদিকে শনাক্ত হয়েছে আরও ৬০৬ জনের শরীরে। এ নিয়ে দেশে এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৪৬২ জনে। মোট করোনা শনাক্ত দাঁড়ালো ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জন।

রোববার (৭ মার্চ) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১০৩৭ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩ হাজার ৩ জন। এর আগে শনিবার (৬ মার্চ) দেশে আরও ৫৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১০ জন।

এদিকে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে ২৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৭০ লাখের বেশি মানুষ। অন্যদিকে এখন পর্যন্ত ৯ কোটি ২৬ লাখের বেশি মানুষ এরইমধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন।

রোববার (৭ মার্চ) সকাল পর্যন্ত গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪ হাজার ৯৮০ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৭৮ জনের। এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৫ লাখ ৯৯ হাজার ১৯৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৮১০ জন মানুষ।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার ৭৮৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৮৯১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৩৭ হাজার ১১৯ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১২ লাখ ১০ হাজার ৫৮০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯ লাখ ৩৯ হাজার ৩২০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন। তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। বাংলাদেশের অবস্থান ৩৩।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ